ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের রেশ ধরে দরপতনে ১১৭ পয়েন্ট সূচক হারিয়েছে ঢাকার পুঁজিবাজার। সেই সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শুরু থেকেই সাধারণ সূচক কমছিলো। দিন শেষে সূচক দাঁড়িয়েছে ৬১৩২ দশমিক ৫৬, যা দিনের শুরুর চেয়ে ১১৭ পয়েন্ট বা ১ দশমিক ৮ শতাংশ কম।
সারাদিনে মোট ৬৬১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ২০টির। ১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৫২৫ ঘ.
bdnews24