২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

আগের দিনের মতো বুধবারও শুরু থেকে দরপতন চলছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো বুধবারও শুরু থেকে দরপতন চলছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দামও। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৌনে ৩ ঘণ্টার লেনদেনে সূচক কমেছে আরো ৬৭ পয়েন্ট। বেলা ১টা ৩৭ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬১৮২ দশমিক ৯৬, যা দিনের শুরুর চেয়ে ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কম। ওই সময় পর্যন্ত ৩৩৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১৭টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৩৪৫ ঘ.