ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও পতনের মধ্য দিয়েই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সেই সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
মঙ্গলবার শুরুতেই সূচক বেড়ে যায়। তবে এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। দুপুর ২টায় তা ঋণাত্মক পথে যায়।
দিন শেষে ডিএসইতে সূচক দাঁড়িয়েছে ৬২৪৯ দশমিক ৯৯ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কম।
মোট ৭৯১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনের এর পরিমাণ ছিলো ৭৯২ কোটি টাকা।
লেনদেন হওয়া ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৭টির। ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, বেক্সটেক্স, তিতাসগ্যাস, ডেসকো, মালেক স্পিনিং, আফতাব অটো, বিএসআরএম স্টীল, লংকাবাংলা, এমইস ফার্স্ট, অলিম্পিক।
মূল্য বৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- জনতা ইন্স্যুরেন্স, মুন্নু জুটেক্স, ন্যাশনাল টি, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচুয়্যাল ফান্ড, জেমিনি সী ফুড, অষ্টম আইসিবি, সমরিতা, ইসলামী ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স ও চতুর্থ আইসিবি।
অন্যদিকে মূল্য হ্রাসের শীর্ষে রয়েছে- ফিডেলিটি এসেটস, সমতা লেদার, আনলিমা ইয়ার্ন, ষষ্ঠ আইসিবি, সোনারগাঁও ইন্স্যুরেন্স, সাভার রেফ্রিজারেটর, এমবি ফার্মা, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, রেনউইক জগেশ্বর ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দাম কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাছাই সূচক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৩৪২ পয়েন্ট।
২০৩টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৭১টি, অপরিবর্তিত রয়েছে ২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএম/এমআই/১৬১০ ঘ.
bdnews24