ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
প্রতিষ্ঠান তিনটি হলো- জেমিনি সীফুড, মুন্নু জুটেক্স ও মর্ডান ডাইং।
মঙ্গলবার ডিএসই এর ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, মঙ্গলবার এই তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
সকালে জেমিনি সি ফুডের প্রতিটি শেয়ারের দর ছিলো ৩৯২৮ দশমিক ৭৫ টাকা, মুন্নু জুটেক্স ৩১৫০ টাকা এবং মর্ডান ডাইং এর দর ছিলো ৫৬৪ দশমিক ৫ টাকা ।
ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানে সচেতনতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিয়েছে ডিএসই।
অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে এর আগেও এই প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলো ডিএসই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৪১৬ ঘ.
bdnews24