২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ওএমএসের ১৬১ বস্তা চাল আটক

লক্ষ্মীপুর জেলা শহরের তেরবেকী থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১৬১ বস্তা চাল আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

লক্ষ্মীপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর জেলা শহরের তেরবেকী থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১৬১ বস্তা চাল আটক করা হয়েছে। কালোবাজারে বিক্রির জন্য মজুত করার অভিযোগে সোমবার দুপুরে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে এই চাল আটক করা হয়। ওই গুদামের মালিক ইব্রাহিম খোকন। তার ছেলে ইসমাইল হোসেন টিটু পৌরসভার ৮নং ওয়ার্ডের ওএমএস ডিলার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম নজরুল ইসলাম জানান, এসব চাল কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিলো। চাল আটকের পর টিটুর ডিলারশিপ বাতিল করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা আনোয়ার জানান, আটক চাল সদর থানা হেফাজতে নিয়ে গুদাম ঘরে সীলগালা করে দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০০ ঘ.