ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কেন্দ্রের গ্যাসভিত্তিক নতুন ইউনিটে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম সোমবার এ কথা জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে এই কেন্দ্র থেকে ১শ ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব অর্থায়নে ও ৩০৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের এই নতুন ইউনিট তৈরি করা হয়।
প্রকৌশলী আলম জানান, ৬শ ৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মোট ৮টি ইউনিটের মধ্যে বর্তমানে চালু রয়েছে ৬টি। বন্ধ দুটি ইউনিটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮৩২ ঘ.
bdnews24