২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

দরপতনের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বাড়লে কমেছে ১৩৫টির। অপরিবর্তিত রয়েছে ৪টি। সাধারণ সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৪৬ পয়েন্ট, অন্যদিকে সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমে ৫২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন ৮ কোটি ৩৪ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৭৪৩ কোটি টাকা। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টীল, মালেক স্পিনিং, আফতাব অটো, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং, বেক্সটেক্স, এইমস ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, তিতাস গ্যাস, একটিভ ফাইন ক্যামিক্যাল ও অলিম্পিক। মূল্য বৃদ্ধির শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইনটেক, ইনফরমেশন সার্ভিসেস, ডেফোডিল কম্পিউটার, কে এন্ড কিউ, এমবি ফার্মা, ষষ্ঠ আইসিবি, বিডিকম, বিডিওয়েল্ডিং, বিএসসি। অপরদিকে মূল্যহ্রাসের প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, আইবিবিএল মুদারাবা বন্ড, গ্রীণ ডেলটা, রেকিট অ্যান্ড বেনকিজার, এমবিএল ফার্স্ট মিউচুয়্যাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বিএফআইসি, ন্যাশনাল টিউবস, নর্দান ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সারাদিন ধরে উঠানামার মধ্য দিয়ে এগোলেও সূচক পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনশেষে সার্বিক সূচক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৭৮৫ পয়েন্ট। বাছাই সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৫৪০ পয়েন্ট। দিনশেষে মোট লেনদেন হয়েছে ৮৬ কোটি টাকার ১ কোটি ২৭ লাখ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১২৫টির, অপরিবর্তিত রয়েছে ৪টির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬৩০ ঘ.