২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবণের দাম সর্বনিম্ন ৪ টাকা কেজি

লবণের দাম কেজিপ্রতি সর্বনিু ৪ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লবণের দাম কেজিপ্রতি সর্বনিু ৪ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। প্রান্তিক লবণচাষীদের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বুধবার কোস্ট ট্রাষ্ট ও লবণ চাষীদের সঙ্গে বৈঠকে মন্ত্রী লবণের দাম নির্ধারণ এবং চাষীদের সহায়তার আশ্বাস দেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভোজ্য লবণ আমদানি বন্ধ করা হবে জানিয়ে ফারুক খান বলেন, শিল্প লবণ ও ভোজ্য লবণের আলাদা কোড করা হবে। উন্নত লবণ চাষের জন্য চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন বাংলাদেশ লবণ চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, কোস্ট ট্রাষ্টের কর্মকর্তা মোস্তফা কামাল আকন্দ এফএম নূরূল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৫৫০ ঘ.