২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নর্দান জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ও একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ২০১০ সালের জন্যে লভ্যাংশ প্রস্তাব করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নর্দান জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ও একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ২০১০ সালের জন্যে লভ্যাংশ প্রস্তাব করেছে। এছাড়া আইসিবি ইসলামী ব্যাংক ২০১০ সালের আর্থিক বিবরণী পর্যালোচনা তথ্য প্রকাশ করলেও কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। নর্দান জেনারেল ইন্সুরেন্স কোম্পানি নর্দান জেনারেল ১২ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা হবে ২০ জুন, বেলা ১১টায়, বন্ধুবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সভার রেকর্ড ডেট ২৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের শেয়ার প্রতি আয় ১১.১৯ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১১৮.৫০ টাকা , শেয়ার প্রতি নীট পরিচালন তারল্য ২১.৬৩ টাকা। একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড প্রতিষ্ঠানটি একই সময়ের জন্যে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেছে। বার্ষিক সাধারণ সভা হবে ৯ জুন, বেলা ১১টায়, কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে। সভার রেকর্ড ডেট ২৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের শেয়ার প্রতি আয় ৩.১২ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১৫.০৪ টাকা, শেয়ার প্রতি নীট পরিচালন তারল্য ০.০৮ টাকা। এছাড়া আইসিবি ইসলামী ব্যাংক বার্ষিক সাধারণ সভা আহ্বান করলেও, ২০১০ সালের জন্যে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৯ জুন, সকাল ১১টায়, বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেন। রেকর্ড ডেট ৫ মে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের কর পরবর্তী নীট ক্ষতি ১৩৫ কোটি টাকা, শেয়ার প্রতি আয় (২.০৪) টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (৮.৭৩) টাকা , শেয়ার প্রতি নীট পরিচালন তারল্য (০.২৮) টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩৫০ ঘ.