ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদন্ত যথাযথভাবে হয়নি বলে মনে করছে বিএনপি। প্রতিবেদনের সূত্র ধরে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার সামাল দিতে 'ব্যর্থতার জন্য অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগও দাবি করেছে তারা।
পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তদন্ত প্রতিবেদনটি প্রশ্নবিদ্ধ ও হতাশাব্যঞ্জক। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ৩৩ লাখ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর কাছেও তা গ্রহণযোগ্যতা পাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২০ ঘ.
bdnews24