২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংক ২০১০ সালে ৩০ শতাংশ স্টক লভ্যাংশের প্রস্তাব করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল ইসলামী ব্যাংক ২০১০ সালে ৩০ শতাংশ স্টক লভ্যাংশের প্রস্তাব করেছে। ২০০৯ সালে এ প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো। শাহজালাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা হবে ৯ মে, সকাল ১০টায়, আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সভার রেকর্ড ডেট ২১ এপ্রিল। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১০ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬.০৫ টাকা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৯.৭০ টাকা, শেয়ার প্রতি নেট পরিচালন তারল্য (এনওসিএফপিএস) ২.৫৬ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩৩২ ঘ.