২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন পুঁজিবাজারে

সকাল থেকে ওঠানামা চললেও দিনের মধ্য ভাগে এসে দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল থেকে ওঠানামা চললেও দিনের মধ্য ভাগে এসে দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের একেবারে শুরুতে সূচক কিছুটা পড়ে গেলেও এরপরই তা বাড়তে থাকে। তবে এরপর তা কমতে কমতে দিনের শুরুর চেয়ে দেড়শ পয়েন্ট কমে যায়। বেলা ১টা ৩৯ মিনিটে সূচক ছিলো ৬৪০৫ দশমিক ১২, যা দিনের শুরুর চেয়ে ১৫১ পয়েন্ট বা ২ দশমিক ৩০ শতাংশ কম। ওই সময় পর্যন্ত ৭৫৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৯টির। ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৪৫ ঘ.