রাজশাহী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শিল্প ও বণিক সমিতির প্রশাসক নিয়োগকে চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সমিতির এক সাবেক সহ-সভাপতির দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেয়।
গত ৩ এপ্রিল রাজশাহী বণিক সমিতির প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউল হক টুকু। ৩০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এই সমিতির সাবেক পরিচালক ও সদস্য টুকুকে এ পদে নিয়োগ দেয়। তিনি দায়িত্ব গ্রহণ করার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। তাকে নিয়মতান্ত্রিক পন্থায় নিয়োগ দেওয়া হয়নি বলে তারা অভিযোগ তোলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম দফায় নিয়োগ দেওয়া প্রশাসকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা নিস্পত্তি না হতেই দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগ দেওয়া কতটা বৈধ তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।
টুকুর এই নিয়োগকে চ্যালেঞ্জ করে সমিতির সাবেক সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান স
bdnews24