ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্নেস অয়েলের লিটারপ্রতি বিক্রয় মূল্য পাঁচ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
ভোক্তা পর্যায়ে 'অন্তর্বর্তীকালীন' সময়ের জন্য বৃহস্পতিবার থেকেই (৭ এপ্রিল) এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
সর্বশেষ ২৪ জানুয়ারি সরকার 'অন্তর্বর্তী' সময়ের জন্য ফার্নেস অয়েলের খুচরা বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করে। ওই সময় খুচরা মূল্য লিটার প্রতি ২৬ টাকা থেকে ৯ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছিল।
এর আগে ২০০৯ সালের ১৫ মার্চ ফার্নেস অয়েলের দাম ৩০ টাকা থেকে কমিয়ে ২৬ টাকা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/১৮১০ ঘ.
bdnews24