ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নাচ আর গানের মধ্য দিয়ে হোটেল সোনারগাঁওয়ের বল রুমে উদ্বোধন করা হলো দশম থাই বাণিজ্যমেলা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
এবার মেলায় খাদ্য-পানীয়, তৈরী পোশাক, গৃহস্থালী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, স্টেশনারি ছাড়াও বিশেষভাবে স্থান পেয়েছে আধুনিক কৃষি সরঞ্জাম ও প্রযুক্তিপণ্য। মেলায় রয়েছে থাইল্যান্ডের ৪৩টি শিল্প ও রপ্তানী প্রতিষ্ঠানের মোট ৫০টি স্টল।
বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মিস তাসানওয়াদি মিয়াচারোয়েন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "কেবল বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্যই নয়, এ মেলা দু'দেশের উৎপাদিত পণ্য ও প্রযুক্তি সম্পর্কিত পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি উপলক্ষ্যও বটে।"
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24