২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা: তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার

পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিটিপ্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিটিপ্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে তিনি বলেন, বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ইব্রাহিম খালেদকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হচ্ছে যে, পুঁজিবাজারে অস্থিরতার জন্য তিনশ ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এ খবরের সত্যতা জানতে চাইলে কোনো উত্তর দেননি খালেদ। তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইব্রাহিম খালেদকে উদ্ধৃত করে বলা হয়, আওয়ামী লীগ-বিএনপির ১০ থেকে ১৫ জন ব্যবসায়ী-রাজনীতিক শেয়ারবাজার থেকে ১৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন। কিন্তু এই টাকাটা তারা আর কোনদিন বিনিয়োগ করবেন না। তদন্ত কমিটির প্রধান হিসেবে নাম ঘোষণার পর এ বিষয়ে জানতে চাওয়া হলে ইব্রাহিম খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আগে আমি যেসব মন্তব্য করেছি তা পত্রিকা পড়ে জেনেছি। আপনাদের (সাংবাদিক) কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে শুনে বিশ্বাস করে বলেছি। ওগুলো আমার ব্যক্তিগত মতামত। "তদন্তের সময় আমার আগের কথাগুলো ভুলে যাবো। প্রি-কনসিভড আইডিয়া থেকে কিছু বলবো না। ফ্যাক্টস ফাইন্ডিং করবো। তারপরই বললো।" গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। দুই মাসের মধ্যে কমিটির প্রতিবেদন তৈরি করতে বলা হয়। ২৫ জানুয়ারি চার সদস্যের কমিটি প্রধানের নাম ঘোষণা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, পুঁজিবাজারে যে সব সমস্যা ও অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখবে এ কমিটি। এর পরদিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক প্রজ্ঞাপন জারি করে কমিটির অন্য দুই সদস্যের নাম ঘোষণা করে। এরা হলেন- বিআইবিএম'র মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবি'র সাবেক সভাপতি মো. আব্দুল বারী। পরে ব্যারিস্টার নিহাত কবিরকেও কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাজার অস্থিতিশীল করার পেছনে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ ও তালিকাভুক্ত কোনো কোম্পানির হাত ছিল কি না তা এই কমিটি খতিয়ে দেখবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ছাড়া পুঁজিবাজারের অব্যাহত ঊর্ধ্বগতির প্রকৃতি পর্যালোচনা, টেকসই অবস্থার ধারণা এবং অতিমূল্যায়নের প্রকৃতি নির্ণয়, বাজারকে যারা প্রভাবিত করছে তাদের চিহ্নিত করা, বাজার নিয়ন্ত্রণে এসইসির পদক্ষেপ যথাযথ ছিল কি না- তাও খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে ২৩ জানুয়ারি দুই দফা বৈঠকের পর অর্থমন্ত্রী বলেছিলেন, পুঁজিবাজারের সা