২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি ট্রফি পাচ্ছে ৩৯ প্রতিষ্ঠান

রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৩৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৩৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেবে সরকার। এটি রপ্তানি ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানের সর্বোচ্চ জাতীয় সম্মান। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রফি বিতরণ করবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো অনুষ্ঠানের যৌথ আয়োজক। অনুষ্ঠানে দেশের নির্বাচিত কৃতী রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি পণ্যখাতের মোট ৩৯টি প্রতিষ্ঠানকে পদক ও সনদ দেওয়া হবে। পদকগুলোর মধ্যে রয়েছে ১৯টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ। তথ্য বিবরণীতে বলা হয়, ২০১০-১১ অর্থবছরের জুলাই-ফেব্র"য়ারি পর্যন্ত দেশের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১১২ ঘ.