২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের দিনে হাজার কোটি টাকার লেনদেন পুঁজিবাজারে

হরতালের দিনেও ঢাকার পুঁজিবাজার ছিলো চাঙা। সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও। লেনদেনের পরিমাণও ছিলো ১ হাজার কোটি টাকার বেশি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দিনেও ঢাকার পুঁজিবাজার ছিলো চাঙা। সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও। লেনদেনের পরিমাণও ছিলো ১ হাজার কোটি টাকার বেশি। সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিনের শেষভাগ পর্যন্ত তা অব্যাহত ছিলো। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে এদিন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়ায় ৬৫৩৫ দশমিক ৮৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ বেশি। সারাদিনে ১ হাজার ৬০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৪টির। ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮১০০ পয়েন্ট। সিএসই বাছাই সূচক ১১৯ পয়েন্ট বেড়ে ১১৬৯৪ পয়েন্টে উঠেছে। সিএসইতে ৯০ লাখ ৬৬ হাজার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড হাতবদল হয়েছে, যার বাজার মূল্য ১০১ কোটি টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১১৬টির দর বেড়েছে, কমেছে ৭৩টির। অপরিবর্তিত রয়েছে ১১টি শেয়ারের দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৫৩০ ঘ.