২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী চেম্বারে নতুন প্রশাসক

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র নতুন প্রশাসক হিসেবে রোববার দায়িত্ব নিয়েছেন জিয়াউল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

রাজশাহী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র নতুন প্রশাসক হিসেবে রোববার দায়িত্ব নিয়েছেন জিয়াউল হক টুকু। গত ৩০ মার্চ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় চেম্বারের সাবেক পরিচালক ও সদস্য টুকুকে এ পদে নিয়োগ দেয়। সকালে দায়িত্বগ্রহণের পর ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী নগরীর অলোকার মোড়ে অবস্থিত চেম্বার ভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে নতুন প্রশাসক স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। রাজশাহী চেম্বারের নির্বাচনের ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকায় গত ৩১ জানুয়ারি সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত ২ ফেব্র"য়ারির নির্বাচন স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দেয়। এরপর ১ জানুয়ারি মন্ত্রণালয় থেকে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান আব্দুস সামাদকে প্রশাসক নিয়োগ করা হয়। এর তিন মাসের মাথায় টুকুকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.