২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাব দিয়েই সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার

চাঙাভাবের মধ্য দিয়েই নতুন সপ্তাহ শুরু করেছে ঢাকার পুঁজিবাজার। সূচক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 05:31 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঙাভাবের মধ্য দিয়েই নতুন সপ্তাহ শুরু করেছে ঢাকার পুঁজিবাজার। সূচক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। শেষ ভাগে এসে সূচক কিছুটা কমলেও সার্বিকভাবে বেড়েছে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৪৪৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৯৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেশি। সারাদিনে ১ হাজার ২৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৮টির। ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩৫ ঘ.