২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ প্রস্তাব

সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের শেয়ারের জন্য ২০১০ সালের লভ্যাংশ ঘোষণা করছে। লভ্যাংশ ঘোষণা করছে ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের শেয়ারের জন্য ২০১০ সালের লভ্যাংশ ঘোষণা করছে। লভ্যাংশ ঘোষণা করছে ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজও। সিটি ব্যাংক ৩০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার প্রস্তাব করেছে। অর্থাৎ এ ব্যাংকের প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ৩০টি শেয়ার পাওয়া যাবে। বার্ষিক সাধারণ সভা হবে ২২ জুন, বেলা ১২টায়, বন্ধুবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সভার রেকর্ড ডেট ২০ এপ্রিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের শেয়ার প্রতি আয় ৫৯.৩৫ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ২৯৬.২৩ টাকা, শেয়ার প্রতি নিট পরিচালন তারল্য ২০৫.১৯ টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক একই সময়ের জন্যে ২৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেছে। বার্ষিক সাধারণ সভা হবে ১৬ মে, বেলা ১১টায়, বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সম্মেলন কেন্দ্রে। সভার রেকর্ড ডেট ১০ এপ্রিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের কর পরবর্তী মোট আয় ১৩৬ কোটি ৯০ লাখ টাকা, শেয়ার প্রতি আয় ৪৩.১৫ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১৭৭.২৮ টাকা, শেয়ার প্রতি নিট পরিচালন তারল্য ১০৫.৮৪ টাকা। ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটি ২০১০ সালের জন্যে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। এর বার্ষিক সাধারণ সভা হবে ১৬ জুন, বেলা ১০টায়, বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে। সভার রেকর্ড ডেট ১৮ এপ্রিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের শেয়ার প্রতি আয় ১৯.৮৫ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ২১৪.২১ টাকা, শেয়ার প্রতি নিট পরিচালন তারল্য ৬.৭০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১৫০ ঘ.