ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠান বুধবার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এক্সিম ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড ও ওশান কনটেইনার লিমিটেড ২০১০ সালের জন্য এ লভ্যাংশ দিচ্ছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ কথা জানানো হয়।
এর মধ্যে এক্সিম ব্যাংক ৩৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৯ জুন সকাল ১০টায়, বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবে। এজিএমের জন্যে রেকর্ড ডেট ১০ এপ্রিল।
২০১০ সালের জন্য প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ৫ টাকা ৩৩ পয়সা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১৮ টাকা ২২ পয়সা ও শেয়ার প্রতি নেট পরিচালন নগদ প্রবাহ ৮৭ পয়সা।
সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ঘোষণা করেছে ৪৫ শতাংশ লভ্যাংশ। এর মধ্যে ২০ শতাংশ নগদ, বাকি ২৫ শতাংশ বোনাস শেয়ার আকারে দেওয়া হবে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৫ মে, সকাল সাড়ে ১১টায়, বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবে। এজিএমের জন্যে রেকর্ড ডেট ১২ এপ্রিল।
২০১০ সালের জন্যে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ১১টাকা ৫৩ পয়সা, শেয়ার প্রতি সম্পদমূল্য ৩৭ টাকা ও শেয়ার প্রতি নেট পরিচালন নগদ প্রবাহ ৫ টাকা।
সামিট পাওয়ার লিমিটেড ৩০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৬ মে, সকাল ১১টায়, বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবে। এজিএমের রেকর্ড ডেট ১০ এপ্রিল।
২০১০ সালের জন্যে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ৪ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ২৯ টাকা ৬২ পয়সা ও শেয়ার প্রতি নেট পরিচালন নগদ প্রবাহ ৪ টাকা ৫৭ পয়সা।
এ ছাড়া ওশান কনটেইনার লিমিটেড ২৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৫ মে, সকাল সাড়ে ১০টায়, বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবে। এজিএমের রেকর্ড ডেট ১২ এপ্রিল।
২০১০ সালের জন্য প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ২ টাকা ৬৮ পয়সা, শেয়ার প্রতি সম্পদমূল্য ৫০ টাকা ও শেয়ার প্রতি নেট পরিচালন নগদ প্রবাহ ২ টাকা ৭৫ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/১৬২২ ঘ.
bdnews24