২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় প্রতিনিধিদের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন ভারতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজীব গুপ্ত'র নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন ভারতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজীব গুপ্ত'র নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রাম বন্দর ভবনে চেয়ারম্যান কমডোর আনোয়ারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বন্দরের বিভিন্ন জেটি পরিদর্শন করেন। সৌজন্য সাক্ষাতে সফররত প্রতিনিধি দলকে বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে অবহিত করা হয় বলে তিনি জানান। এ সময় চট্টগ্রাম বন্দরের সদস্য, বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাড়া প্রতিনিধিদলে সে দেশের ব্যবসায়ীরা রয়েছেন। প্রতিনিধি দলটি এরপর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং কর্ণফুলী শিপইয়ার্ড পরিদর্শন শেষে কক্সবাজার গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২০০ ঘ.