২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাব ফিরলো পুঁজিবাজারে

কয়েকদিনের চিত্রের বিপরীতে সোমবার সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট যোগ করে দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ বেশি না হলেও অধিকাংশ শেয়ারের দাম ছিলো বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 05:33 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের চিত্রের বিপরীতে সোমবার সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট যোগ করে দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ বেশি না হলেও অধিকাংশ শেয়ারের দাম ছিলো বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১১টায় লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিলো। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬২৪৩ দশমিক ৫২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ২ দশমিক ৪৪ শতাংশ বেশি।। সারাদিনে ৭৯০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, এ অঙ্ক অবশ্য গত দিনের চেয়ে দেড়শ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০টির। ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। লেনদেনের তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, আরএন স্পিনিং, পিপলস লিজিং, গোল্ডেনসন, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ার, ম্যাকসন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কাসেম ড্রাইসেল, কেয়া ডিটারজেন্ট, সায়হাম টেক্স, আনলিমা ইয়ার্ন, মেট্টো স্পিনিং, হাক্কানি পাল্প, রংপুর ফাউন্ড্রি, বিডি অটোকারস, পপুলার লাইফ। অপরদিকে মূল্যহ্রাসের শীর্ষে রয়েছে পিপলস ইন্সুরেন্স, আল আরাফা ফাস্ট মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ঝিলবাংলা, এপেক্স স্পিনিং, ঢাকা ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, ট্রাস্ট্র ব্যাংক, দেশবন্ধু পলিমার ও ব্যাংক এশিয়া। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঢাকার মতো সিএসইর লেনদেনেও সোমবার ছিলো চাঙাভাব। দিনশেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৭৫৩৭, যা গতদিনের তুলনায় ৩৯০ পয়েন্ট বেশি। সিএসই বাছাই সূচক বেড়েছে ২৫৪ পয়েন্ট। মোট সূচক দাঁড়িয়েছে ১১৩২৮ পয়েন্ট। সোমবার লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৫টির, অপরিবর্তিত রয়েছে ৪টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৩০ ঘ.