২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোতে কোনো সংকট নেই: গভর্নর

আমানত বীমা (ডিপোসিট ইন্স্যুরেন্স) ব্যবস্থার কারণে দেশের অভ্যন্তরীণ ব্যাংকগুলোতে বর্তমানে কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমানত বীমা (ডিপোসিট ইন্স্যুরেন্স) ব্যবস্থার কারণে দেশের অভ্যন্তরীণ ব্যাংকগুলোতে বর্তমানে কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। রোববার সকালে রাজধানীর বনানীতে হোটেল রেডিসনে 'আমানত ব্যবস্থার' ওপর এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন। ড. আতিউর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যংকগুলোর সব কার্যক্রমই কেন্দ্রীয় ব্যাংকের নিয়মানুযায়ী হচ্ছে এবং ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের মধ্যে থেকেই সুদ নিচ্ছে। "ব্যাংকগুলোকে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত করা এবং ভোক্তাদের মূলধনের নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক", যোগ করেন তিনি। বাংলাদেশ ব্যাংক এ সেমিনারের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. নুরুল হুদা, ভারতের ডিপোসিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের পরিচালক কুমুদিনি হাঁজদা, তাইওয়ানের সেন্ট্রাল ডিপোসিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের সহকারী পরিচালক হ্যারিসন এইচ সি হুয়াং, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক উইলিয়াম স্যুসহ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালকরা। সেমিনারে বিভিন্ন দেশ থেকে আসা অর্থনীতিবীদরা নিজ নিজ দেশের আমানত বীমা ব্যবস্থার ওপর আলোচনা করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংকগুলোকে লোকসান থেকে রক্ষা করতে ১৯৮৪ সালে আমানত বীমা ব্যাবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮২২ ঘ.