খুলনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করে এ জন্য আবারো আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে দায়ী করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
রোববার খুলনা সার্কিট হাউজ মাঠে দশম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দ্রবমূল্য বেড়েছে এতে কোনো সন্দেহ নেই।
"তবে মূল্য বৃদ্ধির কারণটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যর দাম বৃদ্ধি পাওয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যে তেলের মূল্য বৃদ্ধি এবং জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে আমাদের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।"
সরকার দাম কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ফারুক খান বলেন, ইতোমধ্যে নিু আয়ের মানুষের জন্য খোলাবাজারে ২৪ টাকা কেজি দরে চাল এবং ২০ টাকা কেজি দরে গম সরবরাহ করা হচ্ছে।
মে মাস নাগাদ ইরি ও বোরো ধান উঠলে চালের দাম আরও কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক।
অন্যদের মধ্যে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুর খালেক, খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭২৯ ঘ.
bdnews24