ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে নতুন সপ্তাহ শুরু হয়েছে, কমেছে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দিনশেষে ১২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৭টি, অপরিবর্তিত রয়েছে ৭টি।
সাধারণ সূচক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৯৪ পয়েন্ট। হাতবদল হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৭৮ হাজার শেয়ার, যার বাজারমূল্য ৬২৫ কোটি টাকা।
লেনদেনের এ হার বৃহস্পতিবারের তুলনায় প্রায় আড়াইশ কোটি টাকা কম।
গত সপ্তাহের প্রথম দিকে প্রতিদিন হাজার কোটি টাকার ওপরে লেনদেন হলেও শেষদিনে ৮৬৭ কোটি টাকার লেনদেন হয়।
রোববার লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, গোল্ডেনসন, তিতাসগ্যাস, পিপলস লিজিং, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং, দেশবন্ধু পলিমার, আফতাব অটো, বেক্সটেক্স, সিঙ্গার বিডি।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিডিঅটোকারস, কেয়া ডিটারজেন্ট, এপেক্সফুডস, আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড, মিরাকল, বঙ্গজ, ফাইনফুডস, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি, ফার্মা এইড।
অপরদিকে মূল্যহ্রাসের শীর্ষে রয়েছে সোনারগাঁও ইন্সুরেন্স, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, নর্দান ইন্স্যুরেন্স, এপেক্স এডেলসি, আল আরাফা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিএমসি কামাল, অলটেক্স।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭১৪৬ পয়েন্ট।
বাছাই সূচক (সিএসসিএক্স) ৬৭ পয়েন্ট কমেছে। দিনশেষে মোট সূচক দাঁড়িয়েছে ১১০৭৪ পয়েন্ট।
লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ৯২টির দাম বেড়েছে, কমেছে ৯০টির। অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সপ্তাহের প্রথমদিনে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি টাকার ৯১ লাখ ৩৫ হাজার শেয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24