ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্সের বহরে আরো একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ যুক্ত হচ্ছে।
ঢাকা-দামাম-ঢাকা, ঢাকা-দুবাই-ঢাকা, ঢাকা-দোহা-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালু করতে জিএমজি এই নতুন বোয়িং ৭৬৭ উড়োজাহাজ লিজ নেওয়ার পদক্ষেপ নেয়।
শুক্রবার জিএমজি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই এয়ারক্রাফটটিসহ জিএমজি'র বহরে এখন বোয়িং ৭৬৭ এর সংখ্যা দাঁড়াবে ৩। নতুন এই উড়োজাহাজের আসন সংখ্যা ২৭৩।
এতে বলা হয়, নতুন এ বোয়িং ৭৬৭ উড়োজাহাজ লিজের ব্যপারে শীর্ষস্থানীয় এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠান এডব্লি
bdnews24