২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের আলাদা মন্ত্রণালয় চান মুর্শেদী

তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বিদায়ী সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বিদায়ী সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। মুর্শেদী বলেন, "আলাদা মন্ত্রণালয় গঠন করে ওয়ান স্টপ সার্ভিস চালু করলে আমাদের সব কাজ এক জায়গা থেকেই সারতে পারবো। এর ফলে এখাতে বিনিয়োগও আরো বাড়বে।" দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রবৃদ্ধি ধরে রাখার জন্য দক্ষ মানব সম্পদ তৈরির বিকল্প নেই। দক্ষ শ্রমিকের অভাবে বর্তমানে পোশাক শিল্পের ২৫ শতাংশ ক্ষমতা কাজে লাগছে না।" মুর্ধেদী জানান, দেশের পোশাক শিল্প খাতে বর্তমানে ৩৫ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এখানে ১৭ হাজার বিদেশি দক্ষ শ্রমিক রয়েছে। পাশাপাশি বাজার সৃষ্টি করতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস খোলার ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৮৩৩ ঘ.