২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর নতুন সভাপতি শফিউল ইসলাম

পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছেন ওনাস গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছেন ওনাস গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন। মঙ্গলবার রাতে নির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সম্মিলিত পরিষদের এই নেতা সভাপতি নির্বাচিত হন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া ইস্টার্ন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী প্রথম সহ-সভাপতি, স্টার্লিং গ্র"পের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান দ্বিতীয় সহ-সভাপতি, জায়ান্ট গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান সহ-সভাপতি এবং শেহা ডিজাইনের পরিচালক এস এম মান্নান সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন। রোববার বিজিএমইএ পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে (২০১১-১২) সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়। ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলে প্রতিদ্বন্দ্বী গ্র"প 'ফোরাম' নির্বাচন বয়কট করে। নির্বাচনে ঢাকা থেকে ২০ জন এবং চট্টগ্রাম থেকে ৭ জন পরিচালক নির্বাচিত হন। নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ আগামী ২৭ মার্চ বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব বুঝে নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২১৪২ ঘ.