২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসের চালসহ গ্রেপ্তার ৩

'পাচারের সময়' নেত্রকোনার তেলীগাতি বাজার থেকে মঙ্গলবার রাতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৩৬০ বস্তা চাল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

নেত্রকোনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পাচারের সময়' নেত্রকোনার তেলীগাতি বাজার থেকে মঙ্গলবার রাতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৩৬০ বস্তা চাল আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওএমএসের ডিলার টিপু মিয়া, ট্রাক চালক মিলন চন্দ্র বর্মন ও সহকারী মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার মদন বাজার থেকে চালগুলো ট্রাকে করে জেলা সদরে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। আটপাড়া থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ওএমএসের ডিলার আনোয়ার শাহাদাৎ ওরফে সানোয়ার হোসেন ও তার ব্যবসায়িক অংশীদার টিপু মিয়া ওএমএসের চার সরকারি বস্তা পাল্টিয়ে মহিউদ্দিন মার্কেট থেকে নেত্রকোনা পাচার করছিলেন। রাতে গোপন সংবাদ পেয়ে তেলীগাতি বাজারে চাল বোঝাই ট্রাকটি আটক এবং ট্রাকের চালক মিলন চন্দ্র বর্মন ও সহকারী মনির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার দুপুরে টিপু মিয়াকে মদন উপজেলা সদরের মহিউদ্দিন মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সহযোগী সানোয়ার হোসেন পালিয়ে যান। এ ঘটনায় আটপাড়া থানার সহকারী উ-পরিদর্শক (এএসআই) গৌতম কুমার দাস বাদী হয়ে ওই থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.