ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি বীমা প্রতিষ্ঠানের অগ্রাধিকার বা রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের একটির বিপরীতে একটি করে রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি।"
"সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ টাকার শেয়ারে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১০০ টাকার শেয়ারে ৫০ টাকা প্রিমিয়ামসহ ১৫০ টাকায় প্রতিটি রাইট শেয়ার নির্ধারণ করা হয়েছে।"
সিটি জেনারেল ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ২৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা মূলধন সংগ্রহ করবে।
গত বছরের ১০ অক্টোবর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
অপরদিকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১৬ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা মূলধন সংগ্রহ করবে। গত বছরের ৪ মে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/কেএমএস/২১২০ ঘ.
bdnews24