২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কমেছে সূচক

দিনভর ওঠানামার মধ্যে শেষ পর্যন্ত সাধারণ সূচক পতনের মধ্য দিয়েই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার মধ্যে শেষ পর্যন্ত সাধারণ সূচক পতনের মধ্য দিয়েই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৭৬ পয়েন্ট কমে ৬৪৫১ এ দাঁড়িয়েছে। সারাদিনে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ১২১টির, অপরিবর্তিত রয়েছে ৯টির। মোট লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৬৮কোটি টাকা। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিনের ঊর্ধ্বগতির কারণে অনেকে লাভ তুলে নিতে চাওয়ায় মঙ্গলবার বাজারে স্বাভাবিকভাবে দাম কমেছে। মঙ্গলবার ব্যাংকিং ও চামড়া খাতের সব শেয়ারের দাম কমলেও বেড়েছে সিরামিকস খাতের সব শেয়ারের। এছাড়া মিশ্রভাব রয়েছে ফুড, জ্বালানি, ইন্সুরেন্স, বস্ত্র ও ওষুধ খাতের শেয়ারের। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও লেনদেনের শীর্ষে ছিলো বেক্সিমকো লিমিটেড। এছাড়া তিতাস গ্যাস, বেক্সটেক্স, পিপলস লিজিং,আফতাব অটো, ডেসকো, গোল্ডেনসন, ম্যাকসন স্পিনিং, বেক্সফার্মা, ফুওয়াং সিরামিক লেনদেনের শীর্ষে রয়েছে। মূল্য বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ইন্সুরেন্স, ইমাম বাটন, সিএসসি কামাল, আনলিমা ইয়ার্ন, তাল্লো স্পিন, হাক্কানি পাল্প, মিথুন নিটিং, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিকেন্ট ও জুটস্পিনিং। অপরদিকে মূল্য হ্রাসের শীর্ষে রয়েছে ইস্টল্যান্ড, সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়ার, ট্রাস্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, সামিট পোর্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক ও সাফকো