২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পদ্মা অয়েল, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স ও আর এন স্পিনিং মিল ২০১০ সালের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা অয়েল, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স ও আর এন স্পিনিং মিল ২০১০ সালের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে পিপলস লিজিং ও আর এন স্পিনিং রাইট শেয়ারের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সোমবার প্রকাশ করা হয়েছে এ তথ্য। পদ্মা অয়েল পদ্মা অয়েল ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড, বাকি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ হিসাবে পরিশোধ করা হবে। ২০১০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্যে এই লভ্যাংশ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোম্পানির মূল কারখানায়। রেকর্ড ডেট ৪ এপ্রিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২১ দশমিক ৬৯, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৮০ দশমিক ২২ ও শেয়ার প্রতি নেট পরিচালন ব্যয় (এনওসিএফ) ১৮২ দশমিক ৪৮ টাকা। পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স বোনাস শেয়ার ও রাইট শেয়ারের ঘোষণা দিয়েছে। ২০১০ সালের সমাপ্ত বছরের জন্যে প্রতিষ্ঠানটি ৭৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ এ কোম্পানির শেয়ার মালিকরা প্রতি ১০০টি শেয়ারের জন্য আরো ৭৫টি শেয়ার বোনাস পাবেন। এ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে হবে ২ মে সকালে, বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবে। রেকর্ড ডেট ৩ এপ্রিল। পিপলস লিজিংয়ের পরিচালনা পর্যদ একই সঙ্গে প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা। সাধারণ সভা ও এসইসিতে অনুমোদনের পরে রাইট শেয়ারের তালিকাভুক্তির জন্যে আলাদা রেকর্ড ডেট দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯ দশমিক ৪৭, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৩০ দশমিক ৯৫ এবং শেয়ার প্রতি নেট পরিচালন ব্যয় (এনওসিএফ) ৬ দশমিক ৮০ টাকা। আর এন স্পিনিং মিলস লিমিটেড প্রতিষ্ঠানটি ২০১০ সালের জন্যে ৩০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এছাড়া একটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার দেওয়ারও ঘোষণা দিয়েছে। আর এন স্পিনিং মিলসের বিশেষ ও বার্ষিক সাধারণ সভা হবে ২১ এপ্রিল সকাল ১১টায় ও সাড়ে ১১টায়, কুমিল্লা ইপিজেডের কারখানা প্রাঙ্গণে। রেকর্ড ডেট ৩০ মার্চ। একইসঙ্গে প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি রাইট শেয়ারের মূল্য হবে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা। সাধারণ সভা ও এসইসিতে অনুমোদনের পরে রাইট শেয়ারে তালিকাভুক্তির জন্যে আলাদা রেকর্ড ডেট পরে জানানো হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ০৪, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ দশমিক ১০ ও শেয়ার প্রতি নেট পরিচালন ব্যয় (এনওসিএফ) ৩ দশমিক ৮৮ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৬৫৪ ঘ.