ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বোনাস শেয়ার ও ইউনাইটেড এয়ার রাইট শেয়ার ঘোষণা করেছে।
২০১০ অর্থবছরের জন্য ফাস্ট লিজ ফিন্যান্স ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এর গ্রাহকরা প্রতি চারটি শেয়ারের বিপরীতে একটি শেয়ার পাবেন।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে ২১ এপ্রিল। রেকর্ড ডেট ২৯ মার্চ। পুরাতন বিমানবন্দর সড়কে ট্রাস্ট মিলনায়তনে সকাল ১১টায় সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়, ২০১০ সালের জন্যে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৪.৪৫ টাকা, প্রতি শেয়ারে সম্পদমূল্য (এনএভি) ১৯৭ টাকা, প্রতি শেয়ারে নেট পরিচালন ব্যয় (এনওসিএফপিএস) ৩৪ টাকা।
অন্যদিকে, ইউনাইটেড এয়ারওয়েজ প্রতি একটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ঘোষণা করেছে। প্রতি রাইট শেয়ারে ১০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। প্রতিষ্ঠানটির সাধারণ সভা ও সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পরে রাইট শেয়ারে তালিকাভুক্তি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
উত্তরার সেক্টর ৮ এর পলওয়েল কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভা হবে ২৪ এপ্রিল সকাল ১০টায়। সভার রেকর্ড ডেট ৩০ মার্চ।
এ ছাড়া ২০১০ সালের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা ও লভ্যাংশ নির্ধারণের জন্যে রূপালী ব্যাংক ২২ মার্চ, ট্রাস্ট ব্যাংক ২৩ মার্চ, আল আরাফাহ ব্যাংক এপেক্স এডেলচি ফুটওয়্যার ২৪ মার্চ পরিচালনা পর্ষদের সভা আহবান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/০০০৫ ঘ.
bdnews24