ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পক্ষের বর্জনের মধ্যে অনুষ্ঠিত তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
জয়ীরা হলেন- ঢাকা থেকে শফিউল ইসলাম মহিউদ্দীন, সিদ্দিকুর রহমান, এসএম মান্নান, শহীদুল্লাহ আজিম, আব্দুল মমিন মন্ডল, খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, শাহাদাৎ হোসেন চৌধুরী, মশিউল আযম, শহিদুজ্জামান চয়ন, খন্দকার জামিল উদ্দিন, নাসির উদ্দিন, আতিয়ার রহমান দিপু, মাহবুবুর রহমান, ফাইজুন নবী চৌধুরী, রিয়াজ-বিন-মাহমুদ, শহীদুল্লাহ হক শিকদার, নাহিদ হাসান, আরশাদ জামাল ও এ রাজ্জাক সাত্তার; (চট্টগ্রাম থেকে) নাসির উদ্দীন চৌধুরী, এ এম চৌধুরী, আব্দুল ওহাব, নাফিদ নবী, সৈয়দ নজরুল ইসলাম, কে মাহবুব উদ্দীন ও সাব্বির মোস্তফা।
এরা পরবর্তীতে সংগঠনের সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচিত করবেন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে একযোগে ভোটগ্রহণ চলে।
মনোয়নপত্র প্রত্যাহার না করলেও ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলে শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করে ফোরাম প্যানেল। ২৭টি পরিচালক পদেই প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিজিএমইএ'র সাবেক সভাপতি ও ফোরাম প্যানেলের নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ শনিবার বলেন, আগামীকাল (রোববার) ত্র"টিমুক্ত ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। আর আমরা ত্র"টিযুক্ত ভোটার তালিকার নির্বাচন মেনে নিতে পারি না।
নির্বাচন হলে আদালতে যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি।
এ বিষয়ে শফিউল্লাহ বলেন, তারা (ফোরাম) যে নির্বাচনে অংশ নিচ্ছে না, এমন কোনো কিছু লিখিতভাবে আমাদের জানায়নি।
ভোটার তালিকা হালনাগাদ করার কারণ দেখিয়ে এর আগে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ এ সংগঠনের নির্বাচন এক দফা পেছানো হয়েছিলো।
প্রথমে ২৪ ফেব্র"য়ারি বিজিএমইএ নির্বাচনের দিন ধার্য ছিলো। কিন্তু ১৯ ফেব্র"য়ারি দ্বিবার্ষিক (২০১১-১২) পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত করা হয়। এরপর নির্বাচনের তারিখ ২০ মার্চ পুনর্নির্ধারন করা হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বর্তমান তালিকায় মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৮ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪৪৩ জন এবং চট্টগ্রামে ৫৮৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/পিডি/২২৪৫ ঘ.
bdnews24