ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম দিনে চাঙাভাবের মধ্য দিয়েই ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে।
রোববার সকাল ১২টা ২৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ছিলো ৬৪৯৪ দশমিক ৮৯ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৮২ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ বেশি।
শুরুর দেড় ঘণ্টায় ৬৬৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির। ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৩০ ঘ.
bdnews24