২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৭৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব সিঙ্গারের

৬৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 06:24 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ। ২০১০ সালের জন্য সিঙ্গার ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭৫ শতাংশ বোনাস শেয়ার দেবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায়। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা হবে ২৭ এপ্রিল, বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে। এ জন্যে রেকর্ড ডেট ২৮ মার্চ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালে এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ৮৭৯.৬৩, প্রতি শেয়ারে মোট সম্পদমূল্য (এনএভি) ১৩৯৯.৬০, নেট ওপেনিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৩.৭৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২২৫ ঘ.