ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দর উঠানামার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা পুঁজিবাজারের লেনদেন।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১৩৯ পয়েন্ট পড়ে দাঁড়ায় মোট ৬৩১৮ পয়েন্ট।
সব ক্যাটাগরির শেয়ার নিয়ে গঠিত ডিএসআই সূচক ১১৬ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৫২২৯ পয়েন্ট।
সোমবারের তুলনায় সূচক পড়লেও লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১১ শত ৫০ কোটি টাকা। আগের দিন এই লেনদেন ছিল ১ হাজার ৫৯ কোটি টাকা।
ডিএসইতে সারা দিনে মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৩ লাখ ৬২ হাজার। বেড়েছে ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, পিপলস লিজিং, আফতাব অটো, বেক্সটেক্, ম্যাকসন স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড এয়ার, কনফিডেন্স সিমেন্ট, এসপি সিরামিকস, আরএন স্পিনিং।
চট্টগ্রাম পুঁজিবাজার
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক উঠানামার মধ্য দিয়ে শেষ হয়েছে মঙ্গলবারের লেনদেন। এই বাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে ৩২ কোটি টাকা।
সিএসসি সার্বিক সূচক ৪০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৭৮১ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ১৩৮ কোটি টাকার মোট ১ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার শেয়ার।
সিএসই বাছাই সূচক (সিএসসিএক্স) ২৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৫০৮ পয়েন্ট। ৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে আর ১৩৭টি প্রতিষ্ঠনের শেয়ারের দাম কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৬৫৪ ঘ.
bdnews24