২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই নির্বাচনের ফল ঘোষণা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নির্বাচনে চার পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নির্বাচনে চার পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালী, মোনা ফাইন্যান্সিয়াল এন্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম টিটো, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। রোববার রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ডিএসই নির্বাচন কমিশনার এ কে এম রফিকুল ইসলাম। আগামী তিন বছর তারা দায়িত্ব পালন করবেন। চারজন পরিচালক অবসর গ্রহণের ফলে এই শূন্য পদের সৃষ্টি হয়। চারটি পদের বিপরীতে মোট সাতজন নির্বাচনে অংশ নেন। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২২৯ জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোট দেন। ডিএসই পরিচালনা পর্ষদের ২৪ জন পরিচালকের মধ্যে ১২ জন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বাকিদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মনোনীত করা হয়। আগামী ১৬ মার্চ হোটেল ওয়েস্টিনে ডিএসই বার্ষিক সাধারণ সভায় পরিচালকদের ভোটে সভাপতি ও দুই জন সহ-সভাপতি নির্বাচিত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/পিডি/২৩৩৯ ঘ.