২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেন্ট ব্যাংক বাড়ানোর চিন্তা

দেশের পুঁজিবাজার স্থিতিশীল এবং তারল্য বাড়াতে মার্চেন্ট ব্যাংক বাড়ানোর চিন্তা-ভাবনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজার স্থিতিশীল এবং তারল্য বাড়াতে মার্চেন্ট ব্যাংক বাড়ানোর চিন্তা-ভাবনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার জাতীয় সংসদে মৌখিক প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী জানান, পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি বিনিয়োগে কোনো বিধিনিষেধ সরকার আরোপ করেনি। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চাহিদা ও যোগানের ভিত্তিতে শেয়ার বাজারে মূল্য নিরূপিত হয়। স