২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি, যমুনা ও উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক ও উত্তরা ব্যাংক ২০১০ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক ও উত্তরা ব্যাংক ২০১০ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) দিচ্ছে ৩২ শতাংশ স্টক ডিভিডেন্ড। প্রতি ১০০টি শেয়ারের জন্যে ৩২টি করে বোনাস শেয়ার পাওয়া যাবে। যমুনা ব্যাংক দেবে ২২ শতাংশ বোনাস শেয়ার। অর্থাৎ প্রতি ১০০টি শেয়ারের জন্য ২২টি শেয়ার পাওয়া যাবে। আর ৪০ শতাংশ লভ্যাংশ দেবে উত্তরা ব্যাংক। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দেওয়া হবে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়। এনসিসি ব্যাংকের রেকর্ড ডেট ২৪ মার্চ, বার্ষিক সাধারণ সভা ২৮ এপ্রিল, বেইলী রোডের অফির্সাস ক্লাবের নীচতলায়, সকাল ১১টায়। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৩৩, প্রতি শেয়াওে মোট সম্পদ মূল্য (এনএভি) ২০ দশমিক ৭৯ ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ৩ দশমিক ২৭। যমুনা ব্যাংকের রেকর্ড ডেট ৬ এপ্রিল, বার্ষিক সাধারণ সভার স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সময় ও তারিখ: ১৯ মে, সকাল ১০টা। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৭৮, প্রতি শেয়ারে মোট সম্পদ মূল্য (এনএভি) ২৮ দশমিক ৭৪ ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ৪ দশমিক ৭৯। উত্তরা ব্যাংকের রেকর্ড ডেট ২২ মার্চ, এজিএম অনুষ্ঠিত হবে ১৫ মে, স্থান বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্র। প্রতিষ্ঠানটির ১০ টাকা মূল্যমানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ দশমিক ৪৮, প্রতি শেয়ারে মোট সম্পদ মূল্য (এনএভি) ৩৫ দশমিক ৯৪ ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ৮ দশমিক ৫৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/এএল/১৯৩২ ঘ.