ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে গত সপ্তাহে টানা দরউত্থান ঘটলেও ব্যাপক দরপতন দিয়েই এ সপ্তাহ শুরু হয়েছে। সূচক কমার পাশাপাশি কমেছে অধিকাংশ শেয়ারের দামও।
রোববার ঢাকা ও চট্টগ্রাম- দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে। ঢাকায় সাধারণ সূচক কমেছে ৪৫৯ পয়েন্ট, চট্টগ্রামে সূচক কমেছে ১৩০০ পয়েন্ট।
লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট পড়ে যায়। এরপর কিছুক্ষণ ওঠানামা চললেও ব্যাপক পতন দিয়েই শেষ হয় দিন।
দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১৭৯ দশমিক ৫২, যা দিনের শুরুর চেয়ে প্রায় ৭ শতাংশ পয়েন্ট কম।
সূচক কমলেও লেনদেন ছিলো তুলনামূলক ভালো। সারাদিনে ১২৬৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১০টির।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, আফতাবঅটো, পিপলস লিজিং, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ার, ম্যাকসন স্পিনিং, উত্তরা ব্যাংক, গ্রামীণফোন, এবি ব্যাংক, ইউসিবিএল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকালে সূচক (সিএসসিএক্স) ১৪৫ পয়েন্ট পড়ে যায়।
দিন শেষে সেখানে সূচক (সিএসইএক্স) ৭ শতাংশ কমে ১১২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে দিনশেষে সার্বিক সূচক কমে দাঁড়িয়েছে ১৭৩৯৭ পয়েন্ট। এ বাজারে লেনদেনের পরিমাণ ২ কোটি ১১ হাজার টাকা।
সিএসইতে মাত্র ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটেছে, ১৯১টির দরপতন হয়েছে।
এ বাজারে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউসিবিএল, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, এবি ব্যাংক, বেক্সটেক্স, এনসিসি ব্যাংক, শাহজালাল ব্যাংক, বেক্সিমকো, খুলনা পাওয়ার, পূবালী ব্যাংক।
দুইমাস পর গত সপ্তাহে দেশের পুঁজিবাজার ভালো কেটেছে, যাতে বিনিয়োগকারীরাও সন্তোষ প্রকাশ করেন। তবে সে সপ্তাহ গড়াতেই
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24