২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দেড় হাজার কোটি টাকার লেনদেন

প্রায় দুই মাস পর দেড় হাজার কোটি টাকার লেনদেন দেখলো ঢাকার পুঁজিবাজার। টানা পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সপ্তাহজুড়েই ছিলো ঊর্ধ্বমুখী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই মাস পর দেড় হাজার কোটি টাকার লেনদেন দেখলো ঢাকার পুঁজিবাজার। টানা পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সপ্তাহজুড়েই ছিলো ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ডিএসইতে মোট ১৫ কোটি ১৫ লাখ ৪১ হাজার শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ১৪৯২ কোটি টাকা। চলতি বছরে এটি তৃতীয় সর্বোচ্চ লেনদেন। দিনশেষে ডিএসই সাধারণ সূচক ৩২২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৬৬৩৯ দশমিক ১৮ পয়েন্ট। অন্যদিকে, ডিএসআই বা সার্বিক সূচক ২৬২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৪৯৬ দশমিক ৭২ পয়েন্ট। সপ্তাহের শেষ দিনে শুরু থেকেই দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক বাড়তে থাকে। দিন শেষে দেখা গেছে, প্রায় সব খাতের শেয়ারের দামই বেড়েছে। এ দিন ডিএসইতে দাম বেড়েছে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১০টির এবং বাকি দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত। দিনের লেনদেনে শীর্ষে ছিলো- বেক্সিমকো, ওয়ানব্যাংক লি, পিএলএফএসএল, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, এনবিএল, ইউনাইটেড এয়ার, তিতাসগ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল ও গ্রামীণফোন। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিলো- ওসিএল, ফেডারেল ইন্সুরেন্স, কেপিসিএল, কাদের ড্রাইসেল, সিএমসি কামাল, একটিভ ফাইন, আল আরাফা ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, প্রাইম ইন্সুরেন্স ও বিডিকম। অন্যদিকে দাম কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হলো- এশিয়া ইন্সুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, তৃতীয় আইসিবি, এআইবিএল ফাস্ট মিউচুয়াল, ঝিলবাংলা, আইসিবিআই ব্যাংক, মুন্নুজুটেক্স, আলহাজ টেক্সটাইল, এসআলম কোল্ড মিল, অষ্টম আইসিবির শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সূচক। এ বাজারের সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৭৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৬৯৭ দশমিক ৬৫ পয়েন্ট। সিএসসিএক্স সূচক ৫৬৯ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১২০৯২ দশমিক ৭৯। লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৪টির এবং বাকি একটির দাম ছিলো অপরিবর্তিত। বৃহস্পতিবার মোট ১৭৬ কোটি ৮১ লাখ টাকার ২ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জেকে/১৬৪৮ ঘ.