ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন না ফুরাতেই ঢাকার পুঁজিবাজারে লেনদেন আগের দিনকে ছাড়িয়ে গেছে। সূচকের সঙ্গে বেড়েছে প্রায় সব শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দুপুর ২টা ৪৮ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৬৪২ দশমিক ৫১পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩২৫ দশমিক ৯৭ পয়েন্ট বা ৫ দশমিক ১৬ শতাংশ বেশি।
ওই সময় পর্যন্ত ১ হাজার ৪০৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। বুধবার লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ২৪৩ কোটি টাকা, যা গত দেড় মাসে সর্বোচ্চ। বৃহস্পতিবারের লেনদেন তাকেও ছাড়িয়ে গেলো।
ডিএসইতে ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।
সিএসইতে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির দাম বেড়েছে, ৫টির কমেছে। ৫টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24