ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে এদিন।
মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম আধাঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১২৮ পয়েন্ট বাড়ে যায়। শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিলো।
দিন শেষে সূচক দাঁড়ায় ৬০৫১ দশমিক ১০ পয়েন্ট যা আগের দিনের চেয়ে ২৭১ দশমিক ১৯ পয়েন্ট বেশি।
এদিন মোট ৯৬৪ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১১টির এবং বাকি তিনটি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।
এর আগে সোমবার ৮২১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিলো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন লেনদেনে ঊর্ধ্বমুখী ভাব বজায় ছিলো।
দিনের লেনদেন শেষে এ বাজারের সিএসসিএক্স সূচক ৪৮৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫ দশমিক ৪৫ পয়েন্টে। এর আগে সোমবার সূচক বেড়েছিলো ৪৪৯ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১৯৪টির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং বাকি দুটি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৩১ ঘ.
bdnews24