২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার চাঙা

দেশের দুই পুঁজিবাজারই চাঙাভাবের মধ্য দিয়ে পার করেছে সপ্তাহের দ্বিতীয় দিন। সাধারণ সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন এবং অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই পুঁজিবাজারই চাঙাভাবের মধ্য দিয়ে পার করেছে সপ্তাহের দ্বিতীয় দিন। সাধারণ সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন এবং অধিকাংশ শেয়ারের দাম। সোমবার লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৪৪ পয়েন্ট বাড়ে এবং তা পরবর্তীতেও অব্যাহত ছিলো। দুপুরে তা প্রায় ৩০০ পয়েন্ট স্পর্শ করে। দিন শেষে সূচক দাঁড়ায় ৫৭৭৯ দশমিক ৯১, যা দিনের শুরুর চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ বা ২৪৩ পয়েন্ট বেশি। মোট ৮২১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪টির। রোববার সপ্তাহের শুরুর দিনে ওঠানামার মধ্যেও শেষ পর্যন্ত সূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছিলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে ঊর্ধ্বমুখী ভাব বজায় ছিলো। সেখানে সিলেক্টিভ ক্যাটাগরি পদ্ধতিতে সূচক ৪৪৯ পয়েন্ট বেড়ে ১০৫৬৯ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয় ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে ১৮৭টির দাম বেড়েছে, কমেছে ৭টির। ৩টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৯৪০ ঘ.