২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিন শেষে ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

টানা কয়েকদিনের দরপতনের পর আগের সপ্তাহের শেষ দিনের মতো নতুন সপ্তাহের শুরুতেও ঢাকার পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী ছিলো সূচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা কয়েকদিনের দরপতনের পর আগের সপ্তাহের শেষ দিনের মতো নতুন সপ্তাহের শুরুতেও ঢাকার পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী ছিলো সূচক। রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৮ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫৫৩৬ দশমিক ৯০ পয়েন্ট দাঁড়ায়। এদিন মোট লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৩৭টির এবং বাকি তিনটির দাম ছিলো অপরিবর্তিত। হাতবদল হওয়া শেয়ারের বাজার মূল্য ৫৬৪ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা। এর আগে দুপুর দেড়টা পর্যন্ত ওঠানামার মধ্য দিয়ে চলে লেনদেন। এর পর থেকে প্রায় এক ঘণ্টা উঠতে থাকে সূচক। ২টা ২৫ মিনিটের পর সূচক কিছুটা পড়লেও দিন শেষে আগের দিনের চেয়ে সূচক ছিলো ভালো অবস্থানে। টানা কয়েক দিনের দরপতনের পর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক ১৩৬ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছিলো ঢাকার পুঁজিবাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/এএল/১৫৫৪ ঘ.