ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহ শুরুর দিনে লেনদেন চলছে পুঁজিবাজারে।
রোববার দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক প্রায় ৪০ পয়েন্ট কমে যায়। এরপর তা ৬০ পয়েন্ট বাড়লেও পরে তা কমে আসে।
ডিএসইতে সকাল ১১টা ৪২ মিনিটে সূচক ছিলো ৫৪৩৮ দশমিক ৩৬, যা দিনের শুরুর চেয়ে ৯ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ১০৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৭টির। ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
টানা কয়েক দিনের দরপতনের পর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক ১৩৬ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছিলো ঢাকার পুঁজিবাজারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১১৫০ ঘ.
bdnews24