ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নতবিশ্বের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার আদায়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একযোগে কাজ করবে।
বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে ইইউ'র নবনিযুক্ত রাষ্ট্রদূত উইলিয়াম হান্না এ কথা বলেন।
তিনি বলেন, "এরই মধ্যে ইইউ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। ধনী দেশের বাজারে আরো বেশি পণ্যের প্রবেশাধিকারের জন্য ডব্লিউটিওতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে ইইউ।"
বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেন হান্না।
ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৮০০ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। এর মধ্যে গত বছর বাংলাদেশ রপ্তানি করেছে ৬০০ কোটি ইউরোর সমমূল্যের পণ্য।
"কমদামে ভালো মানের পণ্য আমদানির ব্যাপারেই আমাদের আগ্রহ। এতে সংরক্ষণনীতির ঝুঁকি কিছুটা থেকে যায়, তবে আমাদেরকে বাজার উন্মুক্ত রাখতে হবে", যোগ করেন তিনি।
গরিব দেশগুলোকে অস্ত্র ছাড়া সব ধরনের সুযোগ-সুবিধা (ইবিএ) দিয়েছে ইইউ। কিন্তু অনেক দেশই এই সুযোগ কাজে লাগাতে পারেনি।
"তবে এই সুযোগ কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশের আছে", বলেন রাষ্ট্রদূত।
হান্না বলেন, বাংলাদেশের বাণিজ্যখাতের উন্নয়নে ইইউ অঙ্গীকারাবদ্ধ। কারণ, এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিজিএমইএ'র সমীক্ষা উদ্ধৃত করে হান্না বলেন, "ইইউ'র বাজারের জন্য স
bdnews24